শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৩
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

পদ্মা নদীর তীর রক্ষার কাজ দেখতে পানির নিচে নিখোঁজ প্রকৌশলী

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৮, ২০২৩, ১১:৩১ অপরাহ্ণ
  • ২০০ ০৯ বার দেখা হয়েছে

 

 

পদ্মা নদীর তীর রক্ষার কাজ দেখতে পানির নিচে নিখোঁজ প্রকৌশলী

মানিকগঞ্জের হরিরামপুরে বেড়িবাঁধের কাজ তদারকির সময় পদ্মায় ডুবে আমান উল্লাহ (২৫) নামে এক প্রকৌশলী নিখোঁজ হয়েছেন। তিনি খুলনার রুপসা উপজেলার দোয়াড়া গ্রামের রজব আলীর ছেলে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার রামকৃষ্ণপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত চার কিলোমিটার পদ্মা নদীর তীর রক্ষার কাজ করছে এস কে ইমদাদুল হক অ্যান্ড জামিল ইকবাল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কনসালট্যান্সি ফার্মের ডুবুরি টিমের প্রকৌশলী ছিলেন আমান উল্লাহ। তিনি মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নদীতে জিও ব্যাগ ঠিকভাবে ফেলা হয়েছে কি না দেখার জন্য অক্সিজেন মাস্কসহ যাবতীয় সরঞ্জাম নিয়ে আরেক ডুবুরি মীর সাজ্জাদকে নিয়ে পানির নিচে যান।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামেন। কিন্তু ততক্ষণে আমান তলিয়ে যান। এরপর থেকে অন্য ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের হিসাব রক্ষক প্রদীপ বিশ্বাস বলেন, আমি ছুটিতে আছি। তবে বাঁধের কাজে থাকা লোকজন বিষয়টি আমাকে জানিয়েছে।

তিনি বলেন, কনসালট্যান্ট ড্রাইভিং টিমের রিপোর্ট দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলো আমান উল্লাহ দেখাশোনা করতেন। তিনি আজ দুপুরে রিপোর্ট করার জন্য পানিতে নামেন। পরবর্তীতে পানির নিচ থেকে উঠে না আসায় খোঁজাখুঁজি চলছে।

এদিকে, মঙ্গলবার রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আমান উল্লাহর কোনো সন্ধান মেলেনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell