বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৫৯
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

কাঁচপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৯ জনকে গ্রেফতার আদালতে প্রেরন-একজনকে রিমান্ডে ৯ জনকে কারাগারে

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২২, ২০২৩, ২:৪৬ পূর্বাহ্ণ
  • ৩০০ ০৯ বার দেখা হয়েছে

 

কাঁচপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৯ জনকে গ্রেফতার আদালতে প্রেরন-একজনকে রিমান্ডে ৯ জনকে কারাগারে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায়

সোমবার (২১ আগস্ট) বিকেলে গ্রেফতারদের সাত দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে পাঠানো হয়। এসময় একজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আর বাকি আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

রিমান্ডে নেওয়া ইব্রাহীম জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন গাজী আজিজ, মো. সুমন, আয়নাল, রুহুল আমিন, মো. সাজ্জাদ হোসেন, মাহাবুব, পিন্টু ও পারভেজ।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সোনারাগাঁয়ে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করে আদালতে তোলা হলে একজনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে ২০ আগস্ট রাতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, আজহারুর ইসলাম মান্নান, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, যুবদল নেতা শহীদুর রহমান স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব, কাজী নজরুল ইসলাম টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাদাত সায়েম ও আফজাল কবিরসহ ১১৩ জনের নাম রয়েছে।

তার আগে গত ১৯ আগস্ট ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell