শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৭
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

চট্টগ্রামে বাইক দুর্ঘটনায় বান্ধবীসহ সরকারি সিটি কলেজ ছাত্রলীগের নেতা ইমরান ইফতি নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২২, ২০২৩, ৩:৪২ পূর্বাহ্ণ
  • ২৯৪ ০৯ বার দেখা হয়েছে

চট্টগ্রামে বাইক দুর্ঘটনায় বান্ধবীসহ সরকারি সিটি কলেজ ছাত্রলীগের নেতা ইমরান ইফতি নিহত

 

চট্টগ্রামে বাইক দুর্ঘটনায় বান্ধবীসহ মো. ইমরান ইফতি (২৩) নামে সরকারি সিটি কলেজ ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১০টার দিকে লালখানবাজার মুরাদপুর আখতারুজ্জামান ফ্লাইওভারে মুরাদপুরমুখী জিইসি মোড় অংশে পাথরবাহী মিনি ট্রাকের সাথে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত বান্ধবীর নাম নাহিদা সুলতানা (২১)। ইমরান চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি দারোগাহাট শাহেদ পাড়ার ইউনুস মোল্লার ছেলে। অন্যদিকে নাহিদা সুলতানা কক্সবাজার জেলার চকরিয়া থানার গোয়াখালী ১নং ওয়ার্ডের রাসেল চৌধুরীর মেয়ে।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত নাহিদা সুলতানা ছাত্রলীগ নেতা ইমরানের বান্ধবী। তারা বাইকার গ্রুপ। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আশেক বলেন, জিইসি মোড় ফ্লাইওভারে দুর্ঘটনায় পড়া দুই তরুণ-তরুণীকে মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খুলশী থানার উপ-পরিদর্শক সঞ্জয় বড়ুয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটলাস্থলে এসেছি। এখানে পাথরভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে আছে। পাশে একটি বাইক পড়ে থাকা অবস্থায় পেয়েছি। আমরা আসার আগেই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell