বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪১
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

রূপগঞ্জে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৪, ২০২৩, ৩:০১ পূর্বাহ্ণ
  • ২১৭ ০৯ বার দেখা হয়েছে

 

রূপগঞ্জে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবদুল্লাহ আল মামুন (৩৬) নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মরদেহ উদ্ধার ।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার পূর্বাচল উপশহরের গোবিন্দপুর ২০ নম্বর সেক্টরের একটি ঝোপের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবদুল্লাহ আল মামুন রাজধানীর নর্দান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি ফেনী জেলার সদর উপজেলার গজারিকান্দি এলাকার আবুল কালামের ছেলে। স্ত্রী মোরশেদা বেগমকে নিয়ে তিনি ঢাকার দক্ষিণ খান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝোপের ধারে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে মামুনের মরদেহ শনাক্ত করেন স্বজনরা।

স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে চিকিৎসার রিপোর্ট নেওয়ার জন্য কর্মস্থল থেকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালের উদ্দেশ্যে বের হন। এ সময় তিনি স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছিলেন। প্রায় একঘণ্টা পরে ফোন করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় থানায় জিডি করা হয়।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতে চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell