শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৮
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

চট্টগ্রাম নগরীতে কথিত সাংবাদিক পরিচয়ে মাদক কারবারী গ্রেপ্তার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২, ২০২১, ১:০২ পূর্বাহ্ণ
  • ৪০৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। চট্টগ্রাম নগরীতে কথিত  সাংবাদিক পরিচয়ে মাদক কারবারী গ্রেপ্তার সুমনসেন চট্টগ্রাম প্রতিনিধি- বন্দরনগরী চট্টগ্রামে সাংবাদিক পরিচয় দিয়ে একটি রেস্টুরেন্টে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মো. ইমরান (২৯) নামে এক যুবক। গত শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাত ১১ টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডবলমুরিং থানা পুলিশ জানায়, আগ্রাবাদ বাদামতলী মোড়ের একটি রেস্টুরেন্টে গিয়ে ইমরান সাংবাদিক পরিচয়ে খাবার খেতে চান। কিন্তু রেস্টুরেন্টটিতে তখন কিছু মেরামতের কাজ চলছিল। রেস্টুরেন্টের মালিক খাবার নেই বলতেই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন ইমরান এবং লাইভে গিয়ে হোটেল মালিকের ১২টা বাজানো’র হুমকি দেন। একই সঙ্গে নগদ টাকাও দাবি করেন। হোটেলের মালিক তাকে টাকা দেয়ার আশ্বাস দিয়ে বিষয়টি কৌশলে পুলিশকে জানায়। পুলিশ এসে ইমরানকে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেফতার করে। ইমরানকে গ্রেফতারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তিনি নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করলেও নিজেকে বড় সাংবাদিক বলে পরিচয় দেন। তার কাছ থেকে সাংবাদিকতার দুটি ভুয়া পরিচয়পত্র এবং একটি প্রেস লেখা মোটরসাইকেল জব্দ করা হয়। ডবলমুরিং থানা পুলিশ আরও জানায়, ইমরানের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। তার পুরো পরিবারই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ইমরানের বাবার বিরুদ্ধে দুটি ও মায়ের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। মাদক ব্যবসায় (সুবিধা নিতে) ইমরান ‘সাংবাদিক’ পরিচয়ে চলাফেরা করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, থানার আগ্রাবাদ এলাকার একটি হোটেলে চাঁদাবাজির সময় এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী হোটেল মালিক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তার বিরুদ্দে দুইটি মাদক মামলার সন্ধ্যান পেয়েছি। এছাড়াও তার মা ও বাবার নামেও একাধিক মাদকের মামলা রয়েছে বলে জানতে পেরেছি। তবে বিস্তারিত জেনে সব তথ্য জানাতে পারবো বলে জানান ডবলমুরিং থানা ইনচার্জ মুহাম্মদ মহসিন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell