শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৩
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

বরিশালে প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক- প্রেমিকের ঘরের সামনে অনশন মাদরাসাছাত্রীর।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৬, ২০২৩, ৩:১৮ পূর্বাহ্ণ
  • ২৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

বরিশালে প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভনে কয়েকবার শারীরিক সম্পর্ক- প্রেমিকের ঘরের সামনে অনশন মাদরাসাছাত্রীর।জেলার সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের কুন্দিয়ালপাড়া গ্রামে বিয়ের দাবিতে

শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকে ওই গ্রামের সাইদুল ইসলামের ঘরের সামনে অবস্থান নিয়েছে সে।

সাইদুল ইসলাম কুন্দিয়ালপাড়া গ্রামের আছমত আলী হাওলাদারের ছেলে এবং সাহেবেরহাট ফাজিল মাদরাসার ছাত্র।

অনশনরত ছাত্রী বলছে, সাইদুল ইসলাম আমার সহপাঠী। দীর্ঘ চার বছর ধরে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। সে বিয়ের প্রলোভন দিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। ১৮ আগস্ট আমার সঙ্গে থাকতে গিয়ে গ্রামবাসীর কাছে হাতেনাতে ধরা পড়ে। পরে স্থানীয় অরুণ ও জসিম মীমাংসার কথা বলে সাইদুলকে ছেড়ে দেয়।

ওই ছাত্রী আরও বলছে, এরপর থেকে সে (সাইদুল) আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। আমি এখন এলাকাবাসীর আপত্তিকর কথাবার্তায় অতিষ্ঠ। আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি শুনে ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু আছমত আলী হাওলাদারের ঘরে কোনো লোকজন না থাকায় কথা বলতে পারিনি। পরে বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি।

মেট্রোপলিটন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell