শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৩
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ছয় সদস্যকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৬, ২০২৩, ১০:৪৬ অপরাহ্ণ
  • ৩৩৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ছয় সদস্যকে গ্রেফতার

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। এর আগে বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার পাকুন্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. শামিম হোসেন (৩৫), মো. আরিফুল ইসলাম (২৬), নাহিদুল ইসলাম (৩৩), মো. মিলন (৪৬), মো. রায়হান সরকার মামুন (৩০) এবং মো. নয়ন (২৬)।

তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন, একটি খেলনা পিস্তল, ডিবি ও ডিএমপি পুলিশের লোগো ছাপানো একটি কটি, এক সেট অকেজো ওয়ারলেস, এক জোড়া পুলিশের হাতকড়া, চাইনিজ কুড়াল, টর্চলাইট ও লাঠিসোটাসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ডাকাতি শেষে পালানোর উদ্দেশ্যে একদল ডাকাত টয়োটা কোম্পানির একটি হাইয়েস গাড়ি নিয়ে পাকুন্দা সেতু এলাকায় পুলিশের চেকপোস্ট অতিক্রম করছিল। এসময় ডাকাতদের কাছে জিম্মি থাকা এক ব্যক্তি চিৎকার দিলে বিষয়টি টহল পুলিশের নজরে আসে। তখন ডাকাত দল পালানোর চেষ্টা করলে পুলিশ হাইয়েস গাড়িটিসহ তাদের গ্রেফতার করে।

জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, ডাকাতদল মৃণাল কান্তি রায় নামের এক ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের ব্যবহৃত গাড়িতে জোর করে তুলে নেয়। পরে ওই ব্যক্তিকে সোনা চোরাকারবারি আখ্যা দিয়ে তার হাত-পা ও চোখ বেঁধে সঙ্গে থাকা ৯০ হাজার টাকা লুটে নিয়ে তাকেসহ পালানোর সময় ধরা পড়ে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell