বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৭
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই কে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৮, ২০২৩, ৮:৪৯ অপরাহ্ণ
  • ১৯০ ০৯ বার দেখা হয়েছে

 

 

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই কে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে জাহিদ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর গোবিন্দপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

জাহিদ ওই এলাকার মৃত আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোচালক ছিলেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, মাদকসহ বিভিন্ন কারণে বড় ভাই জাহিদের কাছে প্রায়ই টাকা পয়সা চাইতেন মাসুম। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সোমবার দুপুরে বাড়িতে গিয়ে জাহিদের সঙ্গে মাসুম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জাহিদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন মাসুম। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ বিষয়ে জাহিদের মেয়ে সনি আক্তার সুমাইয়া বলেন, জায়গা মাসুমের সঙ্গে প্রায়ই বাবার প্রায়ই ঝগড়া হতো। আজও আমার চাচা ঝগড়ার এক পর্যায়ে বাবাকে হত্যা করে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষটি পুলিশ তদন্ত করছে। অভিযুক্ত মাসুমকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell