মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩৯
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

মাদক সেবনে বাধা দেওয়ায় ইউপি সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩১, ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ
  • ১৪০ ০৯ বার দেখা হয়েছে

 

 

মাদক সেবনে বাধা দেওয়ায় ইউপি সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

জেলার লাকসামে মাদক সেবনে বাধা দেওয়ায় মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার শ্রীয়াং বাজারে এ ঘটনা ঘটে।

মাদকাসক্ত ওই যুবকের নাম রাজিব হোসেন (৩২)। তিনি শ্রীয়াং দক্ষিণ পাড়ার শহীদুল্লাহর ছেলে।

 

একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, প্রবাসী রাজীব হোসেন দেশে আসার পর মাদকাসক্ত হয়ে পড়েন। তাকে বারণ করার জন্য ইউপি সদস্য মো. আবুল কাশেম শ্রীয়াং বাজারস্থ তার অফিসে আসতে বলেন। শ্রীয়াং বাজারের দক্ষিণ গলিতে কথা বলার একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে আবুল কাশেমের বুকে আঘাত করেন রাজীব। এতে আবুল কাশেম মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় পাশে থাকা আবুল কাশেমের ফুফাতো ভাই মীর হোসেন রাজীবকে ধরে ফেলেন। তবে তার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে পালিয়ে যান রাজীব। পরে স্থানীয়রা ইউপি সদস্য আবুল কাশেমকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাকসাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell