মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

কারাবন্দি স্বামীর সঙ্গে দেখা করাতে আসামীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ ঝালকাঠি জেলারের বিরুদ্ধে

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৩, ২০২৩, ৩:১৭ পূর্বাহ্ণ
  • ২৩১ ০৯ বার দেখা হয়েছে

 

কারাবন্দি স্বামীর সঙ্গে দেখা করাতে আসামীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ ঝালকাঠি জেলারের বিরুদ্ধে:

 

ঝালকাঠি রিপোর্ট: ঝালকাঠি জেলা কারাগারের জেলার আক্তার হোসেন শেখের বিরুদ্ধে এক বন্দির সঙ্গে দেখা করিয়ে দিতে তার স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারা অধিদপ্তরের মহাপরিচালক, বরিশালের ডিআইজি প্রিজন ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে গত বৃহস্পতিবার লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ওই নারীর স্বামী গত ২৯ জুলাই থেকে কারাগারে। স্বামীর সঙ্গে দেখা করতে বারবার জেল গেটে গেলেও ব্যর্থ হন তিনি। পরে জেলের এক কর্মচারীর পরামর্শে জেলার আক্তার হোসেনের সরকারি নম্বরে ৩০ জুলাই ফোন করেন এবং স্বামীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিতে বলেন। পরে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর চেয়ে নেন জেলার। এর পর থেকে তাঁকে নিয়মিত কল করতে থাকেন আক্তার। ওই নারীর হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল দিয়ে অশালীন কথাবার্তা বলেন এবং অনৈতিক প্রস্তাব দেন তিনি।

Open photoOpen photo

 

প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে আর স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তাঁর স্বামীকে জেলের ভেতরে শাস্তি দেওয়া হবে বলে ভয়ভীতি দেখান আক্তার এবং ওই নারীকে জেল গেটে যেতে নিষেধ করেন। এ বিষয়ে আক্তার হোসেন শেখ বলেন, ‘ওই নারী তাঁর স্বামীর সঙ্গে ইচ্ছামতো কথা ও দেখা করতে চান। কিন্তু কারাবিধি অনুযায়ী বন্দির সঙ্গে সাত দিন পর কথা ও ১৫ দিন পর দেখা করা যায়। তাঁকে তাঁর ইচ্ছা অনুযায়ী সুযোগ দেওয়া হয়নি বলে এসব অপপ্রচার চালাচ্ছেন ওই নারী। আমি তাঁকে চিনি না বা তিনি আমাকে দেখেননি। তাঁর স্বামী বন্দি থাকায় খোঁজখবর নিতে আমার সঙ্গে কথা হতে পারে।’ ঝালকাঠির জেল সুপার মিলন চাকমা বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল বিভাগীয় কারা উপমহাপরিদর্শক (ডিআইজি) জাহাঙ্গীর কবির বলেন, ঘটনাটি সত্য হলে লজ্জাকর ও দুঃখজনক। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell