শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২২
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিল সহ শ্রমিকলীগের নেতা আটক

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৮, ২০২৩, ৮:৩৩ পূর্বাহ্ণ
  • ১৭৫ ০৯ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিল সহ শ্রমিকলীগের নেতা আটক –

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় অটো পার্টসের দোকান থেকে ৯৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা-সিলেট মহসড়কের সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক সমিতির সমাজকল্যাণ সম্পাদক ও বিশ্বরোড শাখার শ্রমিক লীগের সাবেক সদস্য সচিব মো. আরব আলী বক্স (৩৬) এর ফারিয়া অটো পার্টসের দোকানে অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। সে সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়া এলাকার মো. ঈমান আলীর ছেলে। অভিযান চালানোর সময় একই উপজেলার উচালিয়া পাড়ার উত্তরপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (৩৩) ও জেলার সদর উপজেলার বুধল ইউনিয়ােনর চান্দিহারা মধ্যপাড়া মনির মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২৯) কে গ্রেপ্তার করে। ব্রাহ্মণবাড়িয়া মাদকব্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, জেলার সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোডের পাশে শ্রমিক নেতা আরব আলী বক্স পার্টসের দোকান ‘ফারিয়া অটো পার্টস’ দোকানে পার্টসের আড়ালে দীর্ঘদিন ধরে ফেনসিডিল বিক্রি করে আসছিল এমন তথ্য উপাত্ত পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আরব আলীর বক্সের পার্টের দোকানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তার পার্টসের দোকান তল্লাশি করে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাহবুব রহমান জানান, ইতিপূর্বে সিএনজি থেকে চাঁদা উত্তোলনের ঘটনায় বাকবিতণ্ডা হয়েছে আমার সঙ্গে। এ সময় সে হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শারিরীকভাবে নাজেহাল করে। খবর পেয়ে জেলা পুলিশ ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জেলার সদর, সরাইল সহ বিভিন্ন স্থানে হত্যামামলা, নারী ও শিশু নির্যাতন ,মাদক সহ একাধিক মামলা রয়েছে। মিজানুর রহমান আরও জানিয়েছেন যে প্রতিটা এলাকায় তথ্য পাওয়া মাত্র তাদের চৌকষ গোয়েন্দারা নজরদারিতে রেখে সময়মতো অভিযান পরিচালনা অব্যাহত রাখতে সক্রিয় রয়েছে সবসময় ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell