শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৫
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

নারায়নগঞ্জ জেলা আনসার ও ভিডিপি সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৪, ২০২৩, ৯:০৬ পূর্বাহ্ণ
  • ২৪৬ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়নগঞ্জ জেলা আনসার ও ভিডিপি সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার – ২০ সেপ্টম্বর বুধবার নারায়নগঞ্জ জেলা আনসার ও ভিডিপি সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়। সকাল ১১.০০ ঘটিকায় নারায়নগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারয়নগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান (এমপি)। নারায়নগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট, জনাব মোঃ মাহবুবুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য রাখেন রেঞ্জ কমান্ডার মোঃ রফিকুল ইসলাম,পিভিএম আনসার ও ভিডিপি ঢাকা রেঞ্জ। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজুয়ানা হক এর উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যাবস্থাপনা) মোঃ নূরননবী, অতিরিক্ত পুলিশ সুপার(প্রসিকিউশন) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার এ্যাডভোকেট মোহাম্মদ নূরুল হুদা প্রমূখ। বক্তাগণ বলেন, নির্বাচন, দুর্গাপূজা, ঈদ উৎসব, বিভিন্ন পরীক্ষাকেন্দ্র একং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা সাহসিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। যেকোন স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে সর্বাধিক সংখ্যক আনসার-ভিডিপি সদস্য-সদস্যা আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে থাকে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দুর্গাপূজা উপলক্ষ্যে বাহিনীর সদস্য-সদস্যাদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধিতে প্রধান আলোচক রেঞ্জ কমান্ডার মোঃ রফিকুল ইসলাম,পিভিএম দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা করেন। সমাবেশ শেষে প্রধান অতিথি নারায়নগঞ্জ জেলায় কৃতিত্বপূর্ণ কাজে সাফল্য ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন। জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের সার্বিক তত্বাবধানে আয়োজিত সমাবেশে নারায়নগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা/মহানগরীর বিভিন্ন থানা হতে আগত আনসার-ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক-প্রশিক্ষিকা, ইউনিয়ন আনসার কমান্ডার, ভিডিপি ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা-দলনেত্রীসহ ২৫০ জনের অধিক আনসার-ভিডিপি সদস্য-সদস্যা সমাবেশে অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell