মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫১
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৬, ২০২৩, ৯:০৪ অপরাহ্ণ
  • ১৪৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরার পাটকেলঘাটায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় তার বাবা ফারুক হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাটকেলঘাটার কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ফারুক হোসেন তালা উপজেলার ধানদিয়ার বেগম খালেদা জিয়া কলেজের এইসএসসি পরীক্ষার্থী সাগর হোসেন বাদশার বাবা ও কাটাখালি গ্রামের আমজেদ হোসেনের ছেলে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন বাদশা এবারের এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাদশা তার দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কাটাখালি এলাকায় তুচ্ছ ঘটনায় বাদশা ও তার অপর দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। বিষয়টি বাদশার বাবা ফারুক হোসেনের কানে পৌঁছালে তিনি নয়ন ও লাকীকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে নয়ন তার মামা কৃষ্ণনগর গ্রামের রুবেল হোসেনকে ফোন দেন। পরে রুবেল কয়েকজন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে লাঠি দিয়ে ফারুক হোসেনকে বেধড়ক পেটান। এতে ফারুক হোসেন গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ফারুক হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell