শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৬
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

জাল কাগজপত্র দিয়ে ব্যবসায়ী ভিসার আবেদন জমা দেওয়ার সময় আটক ২

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৯, ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ
  • ১৯৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

জাল কাগজপত্র দিয়ে ব্যবসায়ী ভিসার আবেদন জমা দেওয়ার সময় আটক ২

ভারতে যাওয়ার জন্য রাজশাহীতে জাল কাগজপত্র দিয়ে ব্যবসায়ী ভিসার আবেদন জমা দেওয়ার সময় দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে রাজশাহীতে থাকা ভারতীয় ভিসা সেন্টার থেকে তাদের আটক করা হয়।

 

আটক দুজন হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার সিভিলহাট তালতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. জমির (৩৪) ও একই উপজেলার পেয়ারাখালি এলাকার শাহ আলমের ছেলে মো. সুমন (২৫)।

এদিকে রাজশাহীতে থাকা ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, অভিযুক্তরা ‘ব্যবসায়ী’ হিসেবে পাঁচ বছরের ভিসার জন্য আবেদন করেছিলেন। সোমবার ভিসার আবেদন জমা দিতে গেলে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করার সময় সন্দেহের সৃষ্টি হয়। এরপর জমিরকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি জাল কাগজপত্র দেওয়ার কথা অকপটে স্বীকার করেন। এরপর সুমনও জাল কাগজপত্র দেওয়ার কথাটি স্বীকার করেন।

তারা জানায়, কামাল নামের এক দালালের সঙ্গে ১৫ হাজার টাকা চুক্তিতে ভিসা করতে দিয়েছিলেন। প্রায় আট মাস  ঘুরার পর তারা আজ সোমবার (৯ অক্টোবর) আবেদন জমা দিতে গিয়েছিলেন।

তিনি বলেন, এর আগেও দুইবার তারা জাল কাগজপত্র দিয়ে ব্যবসায়ী হিসেবে ভিসা নিয়েছেন। তাদের দুইজনের ছয়টি করে মোট ১২টি পাসপোর্ট আছে। এছাড়া এর আগেও একই দালালের মাধ্যমে দুইবার ‘ব্যবসায়ী’ ভিসা করিয়ে জমির ও সুমন ভারত গেছেন। তবে তৃতীয়বারের মতো ভারতীয় ভিসার আবেদন করতে গিয়ে হতেনাতে ধরা পড়লেন তারা। জালিয়াতির অভিযোগ তাদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, ভিসা সেন্টার থেকে জাল কাগজপত্রে ভিসা আবেদনের পর অভিযুক্তদের খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের নামে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell