মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

আমরা আর বলব না খেলা হবে, ফাটাফাটি হবে এবার-শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১১, ২০২৩, ৯:১২ অপরাহ্ণ
  • ২৪৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আমরা আর বলব না খেলা হবে, ফাটাফাটি হবে এবার-শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) একেএম শামীম ওসমান বলেছেন, কাফনের কাপড় মাথায় বেঁধে নেমেছি এবার। মৃত্যুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি।

এ দেশ আপনার আমার। দেশের জন্য আপনার আমার বাবা-মা রক্ত দিয়েছেন। আমরা আর বলব না খেলা হবে, ফাটাফাটি হবে এবার। সোনারগাঁ থেকে আমরা দেখাবো ফাটাফাটি কাকে বলে।

শামীম ওসমান বলেন, আমি চিঠি লিখে বলেছিলাম আমাকে মনোনয়ন দিয়েন না। কারণ আমি এমপি না হলে কিছু হবে না। কিন্তু শেখ হাসিনা না এলে দেশ ধ্বংস হয়ে যাবে। এটা বড় যুদ্ধ। সারারাত ঘুমাই না, আমি সব খবর পাই। আমি জানি ওরা কোনো দিক দিয়ে এগোচ্ছে আর ওরাও জানে আমি কোনো দিক দিয়ে এগোচ্ছি।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের জনসভা সফল করতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পূজার পরে একটা থাবা দেবো নারায়ণগঞ্জ থেকে, এক থাবায় ঢাকা শহর খালি করে দেবো। ঝড়ের সামনে দাঁড়িয়ে আমাদের বলতে হবে যে আমরা তাদের চেয়ে বড় ঝড়। মরণ কামড় আসবে পূজার মধ্যে ও পরে। ১০-১২ দিনে দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চেষ্টা করবে ওরা, কিন্তু পারবে না। কারণ শয়তান কখনও মানুষের সঙ্গে পারে না।

তিনি আরও বলেন, কারও জন্য কিছু চাওয়ার দরকার নেই। শেখ হাসিনার জন্য চান। সারা বাংলাদেশে কার কী আমলনামা সেটা তিনি জানেন। শেখ হাসিনা আমার মা। সেদিন সব রেকর্ড ভেঙে আপনারা জমায়েত হবেন এবং জনসভা করেই কেউ ভাববেন না দায়িত্ব শেষ। প্রতিটি পূজা মণ্ডপে আমাদের ছেলেরা যেন থাকে। যাতে সেখানে কেউ কোনো ঘটনা ঘটাতে না পারে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell