মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১০
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

পোলার আইসক্রিমকে পাঁচলাখ টাকা জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৫, ২০২৩, ৮:১৩ অপরাহ্ণ
  • ১৩৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

পোলার আইসক্রিমকে পাঁচলাখ টাকা জরিমানা

কারখানার ভেতরে অপরিচ্ছন্ন পরিবেশ এবং হিমাগারে লেবেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ আইসক্রিমের রিমিক্স মজুদসহ বিভিন্ন অপরাধে পোলার আইসক্রিমকে পাঁচলাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রোববার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত পোলার আইসক্রিমের কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।

জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।

 

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির হিমাগারে আইসক্রিমের বেশ কিছু লেবেলবিহীন এবং মেয়াদোত্তীর্ণ রিমিক্স মজুদ করা হয়েছে। এছাড়া কারখানার ভেতরের পরিবেশ অপরিচ্ছন্ন ছিল। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে পাঁচলাখ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি পোলার আইসক্রিম ঢাকা কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা সম্বলিত পোস্টার দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন, আইন অনুযায়ী সর্বনিম্ন পাঁচ লাখ টাকা জরিমানা করেছি এবং তা‌দের‌কে আমরা সময় দিয়েছি। পরবর্তী‌তে যদি তা‌দের এই অপরাধ পুনরাবৃত্তি হয়, তাহলে আমরা তা‌দের‌ বড় ধরনের জরিমানার আওতায় আন‌ব। আর কোনো সু‌যোগ দেব না।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell