মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০৮
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

নোয়াখালীতে ৮৪ বছরের সাজাপ্রাপ্ত জলদস্যু গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৮, ২০২৩, ১০:৫২ অপরাহ্ণ
  • ১৩৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

নোয়াখালীতে ৮৪ বছরের সাজাপ্রাপ্ত জলদস্যু গ্রেফতার

মুজাহিদুল ইসলাম সোহেল
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ডাকাতি,অপহরণ ও অস্ত্র মামলায় ৮৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার মো.মনির উদ্দিন (৪০) হাতিয়া উপজেলার পশ্চিম মাইজছড়া গ্রামের হাজী আব্দুল মোতালেবের ছেলে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন  র‌্যাব-১১ (সিপিসি-৩) এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। এর আগে, গতকাল মঙ্গলবার তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি মনির পেশায় একজন জলদস্যূ ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বাহিনীর সদস্যরা উপকূলবর্তী এলাকায় ডাকাতি, চাঁদাবাজী, অপহরণ, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। উপকূলবর্তী এলাকার লোকজন তাদের সন্ত্রাসী কার্যকলাপে আতঙ্কগ্রস্থ থাকে। তার নেতৃত্বে নোয়াখালী জেলার হাতিয়া, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ ও ভোলা জেলার উপকূলবর্তী এলাকায় জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো। তার বিরুদ্ধে ভোলা জেলার মনপুরা ও চরফ্যাসন থানায় ডাকাতি, অপহরণ ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভোলার মনপুরা থানার ডাকাতি মামলায় ৩২ বছর, অপহরণ মামলায় ১০ বছর, অস্ত্র মামলায় ২৪ বছর এবং চরফ্যাসন থানার অপহরণ ও অস্ত্র মামলায় ১৮ বছরের সাজা সহ মোট ৮৪ বছরের সাজাপ্রাপ্ত ছাড়াও মনির উদ্দিন আরো ৩ মামলায় পরোয়ানাভূক্ত আসামি। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তাকে  হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell