শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২২
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

আগুন নেভাতে যাওয়ার সময় পথে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২১, ২০২৩, ৯:২২ অপরাহ্ণ
  • ১৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

আগুন নেভাতে যাওয়ার সময় পথে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন নেভাতে যাওয়ার সময় পথে ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লার পাগলা নৌবাহিনী ক্যাম্পের বিপরীতের খাদে বিসিক ফায়ার স্টেশনের অগ্নি নির্বাপক গাড়িটি পড়ে যায়।

এ সময় স্টেশন অফিসার সুমন গুরুতর আহত হয়। ওই গাড়ির চালকসহ অন্যান্য কর্মীরা কোনোমতে প্রাণে রক্ষা পায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) হারেস সিকদার জানান, পাগলা তালতলা এলাকায় আগুন লাগে। খবর পেয়ে বিসিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে আগুন নিভাতে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে অগ্নিনির্বাপক কর্মীদের নিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় স্টেশন অফিসার সুমন আহত হয়। চালকসহ অন্যরা গাড়ি থেকে লাফিয়ে পড়ে রক্ষা পায়। এরপর তারাই স্টেশন অফিসারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গাড়িটি কয়েকটি পল্টি খেয়ে খাদের পানিতে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

ফতুল্লার বিসিক স্টেশনের ফায়ার ফাইটার এহসানুল হক জানান, স্টেশন অফিসার আহত হয়েছে তাকে শহরের খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আশঙ্কামুক্ত। খাদে পড়ে যাওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell