বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:০৩
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২২, ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ
  • ১৯৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে এবং আগামীতেও থাকবে বলে জানিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (অক্টোবর ২২) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ’৭৫ সালের পর বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনা থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের ওপর অকথ্য অত্যাচার, নির্যাতন হয়েছে। আমরা দেখেছি ১৯৯২ সাল ও ২০০১ এর পর, তার আগেও বার বার আঘাত এসেছে। কিন্তু আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম, পাশে আছি।

শেখ হাসিনা বলেন, আমরা এই মাটির সন্তান সবাই। এই মাটিতে নিজ নিজ অধিকার নিয়ে আমরা বাস করব। মহান মুক্তিযুদ্ধে সবাই এক হয়ে যুদ্ধ করেছি। এখানে সবার সমান অধিকার রয়েছে। সেই অধিকার যাতে বলবৎ থাকে, অধিকার যাতে সুপ্রতিষ্ঠিত থাকে আমরা সব সময় সেই চেষ্টাই করি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ উদার মনের। তারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। যে কারণে আমাদের স্লোগান— ধর্ম যার যার, উৎসব সবার।

প্রধানমন্ত্রী বলেন, কেউ যাতে কোন রকম অঘটন ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আমার হারাবার কিছু নেই। আমি এসেছি বাংলার মানুষের ভাগ্য গড়তে।

শেখ হাসিনা বলেন, মানুষের কল্যাণেই আমাদের কাজ। মানুষের কল্যাণ করাটাই একমাত্র দায়িত্ব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনিন্দ্র কুমার নাথ। সঞ্চালনা করেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোমেন মণ্ডল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell