রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১৭
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

নারায়ণগঞ্জের হরতাল চলাকালে মিশনপাড়া থেকে বিএনপির মিছিল বের হয়ে ২টি বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করেন

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩০, ২০২৩, ২:২৫ পূর্বাহ্ণ
  • ২৫১ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের হরতাল চলাকালে মিশনপাড়া থেকে বিএনপির মিছিল বের হয়ে ২টি বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করেন

রোববার (২৯ অক্টোবর) পৌনে ১১টার দিকে শহরের চাষাঢ়া রামকৃষ্ণ মিশনের সামনে ও ডনচেম্বারের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় একটি বাসে আগুন ধরিয়ে দিলে বাসের ৬টি সিট পুড়ে যায়। তবে রক্ষা অপর একটি বাসপ্রত্যক্ষদর্শীরা জানায়, পৌনে ১১টার দিকে রামকৃষ্ণ মিশনের পাশের গলি থেকে হরতালের সমর্থনে মহানগর বিএনপির একটি মিছিল বের হয়।

মিছিল থেকে উৎসব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১০-৬৬০৭) থামিয়ে যাত্রী নামিয়ে ভাংচুর করা হয় এবং চলতে নিষেধ করা হয়। এ সময় বাসের চালক তর্ক করলে বাসে অগ্নিসংযোগ করে বিএনপি কর্মীরা। এতে বাসের ৬টি সিট আগুনে ভস্মীভূত হয়।

অপর দিকে ডনচেম্বারের সামনে বন্ধু পরিবহনের একটি বাসের গ্লাস ভাংচুর করে তাতে আগুন ধরানোর চেষ্টা করা হয়। আগুন ধরানোর উপকরণ বাসের ভেতর রেখে ম্যাচ বা ম্যাচলাইট আনতে গেলে দ্রুত চালক বাস নিয়ে চাষাড়ার দিকে চলে যায়।

Open photo

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খান টিপু জানান, আমাদের শান্তিপূর্ণ মিছিল শেষে আমরা চলে আসার পর অজ্ঞাতরা একটি বাসে আগুন দেয়।

বাসের চালক নিয়াজুল জানান, আমি বাস চালিয়ে আসার সময়ে যাত্রীরা হরতালের মিছিল দেখে নেমে যেতে যেতেই আমার বাসে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে হরতালকারীরা। এ সময় বাসে আগুন ধরিয়ে দিলে ছয়টি সিট পুড়ে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, সকাল থেকে বিভিন্ন স্থানে তারা (বিএনপির নেতাকর্মীরা) নাশকতার চেষ্টা করছে। এখন বাসে আগুন দিয়েছে। আমরা দ্রুত সেখানে যেতে যেতে আমাদের দেখে দৌড়ে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। স্থানীয়রা বাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell