বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৬
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের বিনাশ্রম কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২, ২০২৩, ৯:৫৩ অপরাহ্ণ
  • ২০৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের বিনাশ্রম কারাদণ্ড

নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে রিজিয়া খাতুন (৫৫) হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামি অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত হলেন- নরসিংদীর নোয়াকান্দি এলাকার মো. সুলতানের ছেলে মো. জালাল (৪১)। তিনি ভিকটিম রিজিয়া খাতুনের (৫৫) মেজো মেয়ে লতুফার সম্পর্কে দেবর হয়। ঘটনার আগের দিন খাবার নিয়ে রিজিয়ার সঙ্গে তার মেয়ে লতুফার দেবরের কথা কাটাকাটি হয়েছিল।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০০৭ সালের ৬ অক্টোবর রাতে আড়াইহাজারের ঝাউগড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে রফিকুল তার মা রিজিয়া খাতুনকে সেহরি খাওয়ার জন্য ডাকতে গিয়ে মাথা কাটা রক্তাক্ত জখম অবস্থায় দেখতে পান। সে সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় রফিকুল বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করে। সেই মামলার তদন্তে জালালকে হত্যাকারী হিসেবে শনাক্ত করা হয়। সেই সঙ্গে মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি সহ ১৩ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচার কার্যক্রম শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ওই রায় ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell