রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪০
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার ১৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৪, ২০২৩, ১:১৬ পূর্বাহ্ণ
  • ২৪৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার ১৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। পরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামসাদ বেগম এজাহারভুক্ত তিনজনের দুদিন ও বাকি ১২ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

একদিনের রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব (৫৩), আড়াইহাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (৫৪), আড়াইহাজার থানা বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া (৪০), আড়াইহাজার থানা বিএনপির যুগ্ম-সম্পাদক শফিউদ্দিন ভূঁইয়া (৪৮), আড়াইহাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন ভূঁইয়া (৫১), আড়াইহাজার থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম (৪৮), আড়াইহাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা (৪৬), বিএনপি নেতা ওসমান (৪৫), জালাল মিয়া (৩৬), সুমন খান (৩৮), জাকির (২৮) ও সফির উদ্দিন সরকার (৪৯)।

দুদিনের রিমান্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া (৬৯), সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ (৫২) ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী (৪৫)।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ওসি আসাদুজ্জামান আসাদ নগর সংবাদ কে বিষয়টি নিশ্চিত করেন

 বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেল থেকে তাদের গ্রেফতার করে রেব।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথমদিন নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয় পুলিশসহ অর্ধশত ব্যক্তি আহত হন। এদের মধ্যে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell