শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:২১
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

 নাশকতাকারীরা দেশের শত্রু বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৫, ২০২৩, ২:০৩ পূর্বাহ্ণ
  • ১৮২ ০৯ বার দেখা হয়েছে

 নাশকতাকারীরা দেশের শত্রু বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে ডিএমপিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিপ্লব কুমার বলেন, গত তিন দিন ধরে যে অবরোধ দেখলাম, সেটিতে অনেকগুলো গাড়িকে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ অপচয় ও ধ্বংস করা হচ্ছে। দেশের অর্থনীতির ক্ষতি করা হচ্ছে। কাজেই নাগরিক সমাজের দায়িত্ব রয়েছে, পুলিশেরও দায়িত্ব রয়েছে। পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে। আমরা নাগরিকদের আহ্বান জানাই, নাশকতাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য। কারণ, নাশকতাকারীরা দেশের শত্রু।

তিনি বলেন, অবরোধের নামে কেউ বাসে আগুন ধরিয়ে দিলে, যাত্রীবেশে কোনো বাসে উঠে পেছনে বসে, গান পাউডার দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে বাস থেকে নেমে যাওয়া এটি সুস্পষ্ট ফৌজদারি অপরাধ।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতেই পারে। তবে অবরোধকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা করতে না পারে। আমরা পদক্ষেপ নিয়েছি। ঢাকাবাসীর নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, অবরোধ করার যেমন অধিকার রয়েছে, অবরোধ না করারও অধিকার রয়েছে। কাজেই ঢাকাবাসী যদি অবরোধ না করে তাকে অবরোধ পালন করতে বাধ্য করা যাবে না। যদি কেউ বাধ্য করতে আসে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, প্রত্যেক নাগরিকের নাগরিক দায়িত্ব রয়েছে। কারণ, সবার আগে দেশ। কাজেই আগামী দুই দিন যে অবরোধ কর্মসূচি, সেটিকে কেউ যেন নাশকতায় রূপান্তর করতে না পারে। কেউ যেন ঢাকাবাসীর স্বাভাবিক চলাচলকে রুদ্ধ করতে না পারে, নাগরিক জীবনকে দুর্বিষহ করতে না পারে। আগুনে পুড়িয়ে কেউ যেন কাউকে হত্যা করতে না পারে। সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। নগরবাসীকে আহ্বান জানাব, আপনারাও নাশকতাকারীকে পুলিশের হাতে ধরিয়ে দেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell