রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৭
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ছয়টি নৌযানকে ৭১ হাজার টাকা জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৯, ২০২৩, ১০:১৬ অপরাহ্ণ
  • ৩১৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ছয়টি নৌযানকে ৭১ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ছয়টি নৌযানকে ৭১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এসময় নৌ চ্যানেলের ওপর বার্দিং করা ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় এমভি মুজাহিদ জাহাজকে সাত হাজার, এমভি জান্নাতুল বাকি পরিবহন জাহাজকে সাত হাজার, এমভি শারযানা-৩ জাহাজকে ২৫ হাজার, এমভি সাব্বির আহমেদ-৭ জাহাজকে ১০ হাজার, এমভি রাফসান হাবিব-২ জাহাজকে ১৫ হাজার ও এমভি সোনার বাংলা-১ কে সাত হাজার মোট ৭১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং চ্যানেলের ওপর সবধরনের বার্দিং বন্ধ রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া সন্ধ্যার পর বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রয়েছে।

এসময় বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবুলাল বৈদ্যসহ ট্রাফিক পরিদর্শক ও নৌপুলিশের কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell