মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

নতুন মজুরি কাঠামো মেনে কাজ করার পরামর্শ-প্রধানমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৯, ২০২৩, ১০:৪০ অপরাহ্ণ
  • ২৩১ ০৯ বার দেখা হয়েছে

 

নতুন মজুরি কাঠামো মেনে কাজ করার পরামর্শ-প্রধানমন্ত্রী

নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে পোশাকশ্রমিকদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার কাছে খবর আছে, যারা আন্দোলনে উসকানি দিচ্ছে, তারাই কিন্তু লাশ ফেলবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

নতুন মজুরি কাঠামো মেনে কাজ করার পরামর্শ দিয়ে পোশাকশ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেটা বাড়ানো হয়েছে, তা নিয়েই তাদের কাজ করতে হবে। তারা কাজ করুক। যখনই সময় আসে, তাদের সবরকম সুবিধা আমরা করে দিই।

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর কথা তুলে ধরে তিনি বলেন, মাত্র ১৪ বছরে ১৬শ টাকা মজুরি থেকে ৮ হাজার ৩শ টাকা করে দিয়েছি। আবার বাড়িয়ে এখন ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। শুধু এটিই না, তাদের মজুরি আবার প্রতি বছরে ৫ শতাংশ করে ইনক্রিমেন্ট হয়।

সরকারি চাকরিজীবীদের সঙ্গে পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর তুলনামূলক তথ্য তুলে ধরে সরকার প্রধান বলেন, যেখানে আমরা সরকারি কর্মকর্তাদের ৫ শতাংশ বেতন বাড়ালাম, সেখানে পোশাক শ্রমিকদের বেতন ৫৬ শতাংশ বাড়ালেন মালিকেরা। এখানে ৫ শতাংশ আর তাদের জন্য ৫৬ শতাংশ বাড়ানো হয়েছে।

তিনি বলেন, যে কারখানা তাদের রুটি-রুজির ব্যবস্থা করে, তাদের খাদ্য দেয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে, সে কারখানায় হামলা, পোড়ানো হলো। ১৯টি কারখানায় আক্রমণ করা হয়েছে।

পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি পোশাকশ্রমিকদের কথা একটু বলি। আজ তাদের রাস্তায় নামানো হয়েছে। আমার কাছে খবর আছে তাদের (শ্রমিক) এভাবে রাস্তায় নামাবে এবং তারাই এজেন্ট ঢোকাবে, তাদের ক্ষতি করবে, দরকার হলে লাশ ফেলবে এবং দেশের অবস্থা আরও অস্থিতিশীল করবে।

শেখ হাসিনা বলেন, এরাই এমন অবস্থা সৃষ্টি করবে যাতে তারা চাকরি হারাবে, কাজ হারাবে, গ্রামে গিয়ে পড়ে থাকতে হবে। এখন তারা কী চায়? কারখানা ধ্বংস হয়ে গেলে উৎপাদন ব্যাহত হয়, রপ্তানি ব্যাহত হয়। তাহলে তাদের কাজ থাকবে কোথায়? এটা তো তাদের বুঝতে হবে।

সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell