সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২২
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

ডোমার সরকারি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৫, ২০২৩, ২:১২ পূর্বাহ্ণ
  • ১৯৪ ০৯ বার দেখা হয়েছে

ডোমার সরকারি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপী ২৩টি মন্ত্রণালয়, বিভাগের বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারীর ডোমার সরকারি কলেজের ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ। মঙ্গলবার (১৪ই নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন মূলক প্রকল্পের দেশব্যাপী ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমন্বিত উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সুধীজন। প্রধানমন্ত্রী কর্তৃক সমন্বিত উদ্বোধনের পর নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে জেলার সকল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম এমপি। এসময় জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, অতিরিক্ত পুলিশ সুপার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ডোমার সরকারি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন হওয়ায় উচ্ছ্বসিত কলেজটির শিক্ষার্থী ও শিক্ষকরা। ভবনটি উদ্বোধনের ফলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও ত্বরান্বিত ও পাঠদান কার্যক্রম আরও বেশি সাবলীল হবে বলে অভিমত জানিয়েছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, ২০১৯ সালের ২১শে আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও দিনাজপুর জোন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে শুরু হয় ডোমার সরকারি কলেজের ছয় তলা একাডেমিক ভবন নির্মাণ। ভবনটির স্যানেটারি, পানি সরবরাহ ও বৈদ্যুতিকরণ কাজ শেষে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়ায় ৮ কোটি ১২ লাখ ৩৮ হাজার ৬৪ টাকা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell