মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:২৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

আয়ের একমাত্র অবলম্বন বাসটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে বাসের চালক ও মালিক জ্ঞান হারিয়ে ফেলেন।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৯, ২০২৩, ১০:৩৫ অপরাহ্ণ
  • ২০৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

গাজীপুরে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন শহীদ বরকত সরণি এলাকায় দাঁড়িয়ে থাকা দূরপাল্লার এক বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে আয়ের একমাত্র অবলম্বন বাসটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে বাসের চালক ও মালিক দেলোয়ার হোসেন দেলু জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকার জয়দেবপুর সড়কে দাঁড়িয়ে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বাসমালিক দেলুর চাচাতো ভাই সাগর হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থাকা এলাকায়। বর্তমানে তারা শহীদ বরকত সরণি এলাকায় সপরিবারে ভাড়ায় থাকেন। সেখানে থেকে ‘তুরাগ পরিবহন’ নামের গাড়িটি ঢাকা-শেরপুর রুটে চালান দেলু। তিনিই গাড়ির মালিক তিনিই চালক। দীর্ঘদিন ধরেই ট্রিপ শেষে গাড়িটি বাসার কাছে বরকত সরণির সড়কের পাশে পুকুরপাড়ে দাঁড় করিয়ে রাখেন।

প্রতিদিনের মতো শনিবার ভোরের দিকে একই স্থানে গাড়িটি রেখে বাড়ি যান। দুপুরে কে বা কারা গাড়িটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যান। মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর এলাকাবাসী পুকুরের পানি দিয়ে আগুন নেভান।

 

গাড়িটির মালিক দেলুর চাচাতো ভাই সাগর আরও জানান, দেলু তার শেষ সম্বল সাত কাঠা জমি বিক্রি করে ২৮ লাখ টাকায় কিস্তিতে গাড়িটি কেনেন। এজন্য প্রতিমাসে তাকে ৬২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। সেই গাড়িটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছিদ্দিক বলেন, কে বা করা বাসটিতে অগ্নিসংযোগ করেছেন তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell