সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৬
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নারী কর্মীকে কুপিয়ে জখম

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৪, ২০২৩, ৯:১৩ অপরাহ্ণ
  • ১৬০ ০৯ বার দেখা হয়েছে

 

 

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নারী কর্মীকে কুপিয়ে জখম

নড়াইলে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ডায়াগনস্টিক সেন্টারের এক নারী কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে নড়াইল শহরের আলাদাৎপুর এলাকায় হামলার শিকার হন রূপালী বেগম নামে ওই নারী।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

আহত রূপালি বেগম নড়াইল শহরের আলাদাৎপুর এলাকায় ভাড়া বাসায় দুই ছেলেকে নিয়ে বসবাস করেন। হামলাকারী তরিকুলকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ভুক্তভোগী নারী ও তার স্বজনরা জানান, সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের চন্ডিতলা গ্রামের জাহিদ ফকিরের ছেলে বখাটে তরিকুল অনেক দিন যাবত গ্রিনলিফ ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক সহকারী রূপালীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রূপালী এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তরিকুল তাকে হত্যার হুমকি দিতেন। এরই এক পর্যায়ে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রূপালী কর্মস্থলে যাওয়ার সময় আলাদাৎপুর সাবেক পাসপোর্ট অফিসের সামনে হামলার শিকার হন। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে নেওয়া হলে সেখানে প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell