রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১৭
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

শিশুটি তার অসুস্থ বাবার জন্য খাবার নিয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় নিহত হয়।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৫, ২০২১, ৮:৩৫ অপরাহ্ণ
  • ২৫৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।শিশুটি তার অসুস্থ বাবার জন্য খাবার নিয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় নিহত হয়।

রাজধানীর খিলগাঁও এলাকায় পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ইতি আক্তার নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি তার অসুস্থ বাবার জন্য খাবার নিয়ে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনার শিকার হয়। নিহত শিশুর বড়ভাই দিলা বলেন, আমার বাবার টিবি রোগ ছিল। অপারেশনের পরে পুরোপুরি অচল হয়ে পড়েছে। তাকে কোথাও নিয়ে গেলে একজনের সাহায্য লাগতো। বুধবার দুপুরে ইতি বাবার জন্য খাবার নিয়ে আসার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। দিলা জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার মোহনপুর গ্রামে। বাবার নাম কামাল হোসেন। বর্তমানে তারা খিলগাঁও রেললাইন বস্তিতে পরিবার নিয়ে থাকেন। শিশু ইতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার বলেন, আমরা খবর পেয়ে গিয়ে দেখি সড়ক দুর্ঘটনায় এক শিশু ঘটনাস্থলেই মারা গেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, এলাকার লোকজনের মুখে জানতে পারি রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুটি মারা যায়। এই ঘটনায় পিকআপ ভ্যানচালককে আটক ও গাড়ি জব্দ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell