মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৫
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪ জন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১, ২০২৩, ১২:১১ অপরাহ্ণ
  • ২১২ ০৯ বার দেখা হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪ জন

মাহবুব আলমঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান সহ ৪ জন প্রার্থী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ডাকসুর সাবেক ভিপি ও জিএস, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানসহ প্রার্থীগণ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুর রহমানের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। জানা গেছে, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ডাকসু’র সাবেক ভিপি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান বৃহস্পতিবার সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিউরী কেন্দ্রীয় ঈদগাঁহ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন। দক্ষিণ সোম গ্রামের নিজ বাড়ীতে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি নেতা-কর্মীদের নিয়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কে বি এম মফিজুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণী ভূইয়া, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, মো. মশিউর রহমান আকাশকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুর রহমান এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও বিকেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মো. আল-আমিন দেওয়ান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়া, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ জেলা সভাপতি মো. শাকিল হোসেন, সহ-সভাপতি মাহমুদ হাসানকে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও জাকের পার্টির মনোনীত প্রার্থী এ এন এম মনিরুজ্জামান ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর-৫ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৫৫৬ জন। তাঁদের জন্য মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১২৪টি। ক্যাপশনঃ মনোনয়নপত্র জমা দিচ্ছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell