শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২০
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৪, ২০২৩, ২:২৯ পূর্বাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

 

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

নীলফামারীর সৈয়দপুরে রেল লাইন পার হতে গিয়ে চলন্ত ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) দুপুর ২ টায় শহরের রেলওয়ে বাজারে বাবু আলী ডাল মিল সংলগ্ন পৌর পাবলিক টয়লেট এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম জায়েদ হোসেন খান চঞ্চল (৬৪)। তিনি একজন পিতলের বাসনপত্র ব্যবসায়ী। শহীদ ডা. জিকরুল হক সড়কে নিরিবিলি হোটেলের পাশে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স খান স্টোর। পৌরসভার ৫ নং ওয়ার্ডের মুন্সিপাড়া মহল্লার নুরুল আজিম লেনে তাঁর বাসা। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে। জানা যায়, মৃত জায়েদ হোসেন খান শ্রবণ প্রতিবন্ধকতা সম্পন্ন ছিলেন। এজন্য কানে শুনতে পারতেন না। নিয়মিত হিয়ার এইড মেশিন ব্যবহার করতেন। প্রতিদিনের মত দুপুরের খাবারের জন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় যাচ্ছিলেন। এসময় মধ্যবর্তী রেললাইন পার হওয়ার প্রাক্কালে পার্বতীপুর থেকে রাজশাহী হতে চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন এসে পড়ে। কিন্তু তিনি তা দেখেননি ও শুনতেও পাননি। ফলে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসাবস্থায় তিনি রেললাইন পার হতে যাওয়ার সময় লোকজন দেখতে পেয়ে চিৎকার করে তাঁকে থামানোর বা সচেতন করার চেষ্টা করে। কিন্তু তিনি শুনতে পারেননি এবং মুহূর্তে দূর্ঘটনায় পতিত হন। পরে খবর পেয়ে নিহতের ছেলেসহ আত্মীয় প্রতিবেশী ও পরিচিত জন এবং সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ উপস্থিত হয়। সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শাকিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell