শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৩
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে প্রাণনাশের হুমকি

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৮, ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ
  • ২১৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ: ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের কর্মী ও সাবেক ছাত্রলীগ নেতা সুদিপ্ত সালামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রতীকের এজেন্ট ও জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে। এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন ওই ভুক্তভোগী। সুদিপ্ত সালাম হরিনাকুন্ডুর ভেড়াখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির ছেলে।

No description available.

 

জিডি সূত্রে জানা গেছে,রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সুদিপ্ত সালাম আসন্ন সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে স্থানীয় জোড়াদহ এলাকায় প্রচারণা চালিয়ে আসছেন। এতে ক্ষুব্ধ হয়ে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকি সমির এজেন্ট ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছে। এমনকি গত ১৮ডিসেম্বর ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার ক্যাডার বাহিনী দিয়ে সালামকে ধাওয়া করে। কয়েকদিন ধরে বিভিন্ন নির্বাচনী সভায়ও সালামকে নিয়ে হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। তারপর থেকেই ভুক্তভোগী সালাম চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এসকল অভিযোগের বিষয়ে জানতে নৌকার প্রতীকের এজেন্ট ও জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell