সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৫
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ-ওবায়দুল কাদের

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩০, ২০২৩, ৭:৫৪ অপরাহ্ণ
  • ২১৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ-ওবায়দুল কাদের

শনিবার (৩০ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আ. লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে হলে এ নির্বাচনে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই।

ওবায়দুল কাদের বলেন, ৭ জানুয়ারি জনগণকে ভোটকেন্দ্রে আসা থেকে বিরত রাখতে প্রয়োজনে লাশ বানিয়ে আতঙ্ক সৃষ্টি করতে পারে বিএনপি। হয়তো তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীকে লাশ বানানোর চক্রান্ত আছে নির্বাচনকে ঘিরে।

এজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, লন্ডন থেকে বার্তা দেওয়া হয়েছে প্রয়োজনে গুপ্তহত্যার পথে তারা এগিয়ে যাবে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। সারা দেশের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে।

নতুন বছরে বাংলাদেশের গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে জানিয়ে দলীয় প্রার্থীসহ সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেরাই নিজেদের অপকর্ম ও নেতিবাচক রাজনীতির জন্য নিশ্চিহ্ন ও ধ্বংসের জন্য দায়ী।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell