শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৭
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে নির্বাচনী কার্যালয়ে আগুন-থানায় মামলা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ
  • ২৭৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রাজশাহীতে নির্বাচনী কার্যালয়ে আগুন-থানায় মামলা

রাজশাহী-১(গোদাগাড়ী-তানো) আসনে র ঘটনায় থানায় মামলা করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় গোদাগাড়ী থানায় মামলাটি করেন মাহির মামাতো ভাই জাহিদুল ইসলাম। মামলার আসামিরা সবাই নৌকার প্রার্থীর সমর্থক। মামলায় গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ বেলাল উদ্দিন সোহেলকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন মো. রিজওয়ান, রতন আলী, সালমান ফিরোজ ফয়সাল ও মামুনুর রশীদ ওরফে বাবু। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

 

এরআগে শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে দেওপাড়া ইউনিয়নের পালপুরে মাহির নির্বাচনী প্রচারণায় বাধা দেন নৌকার সমর্থকরা। পরদিন গভীর রাতে দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে মাহির ট্রাক প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। এসব ঘটনার জন্য মাহি ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে দায়ী করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। তিনি বলেন, ‘নিজেরা নিজেরাই কার্যালয় পুড়িয়েছে। এখন আমাদের দোষ দিচ্ছে। পায়ে পা বাধিয়ে ঝামেলা করার মতো বিষয় এটা।’ গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগে মাহিয়া মাহির পক্ষে মামলা করা হয়েছে। পুলিশ এর তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িত থাকলে আসামিদের গ্রেফতার করা হবে। রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell