সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০৯
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

দেশের মানুষের কাছে নৌকা ছাড়া বিকল্প নেই-শিল্পমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩, ২০২৪, ৯:৩০ অপরাহ্ণ
  • ১৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

দেশের মানুষের কাছে নৌকা ছাড়া বিকল্প নেই-শিল্পমন্ত্রী

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের প্রায় ২০ হাজার কর্মীসমর্থক নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে মনোহরদী বাসস্ট্যান্ডে সমাবেশ শেষে গণমিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কে নৌকার সমর্থনে গণজোয়ার নেমে আসে। নৌকার সমর্থকরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন। সভায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, অনেকে ষড়যন্ত্রের বেড়াজালে আটকে আছেন।

 

আপনারা তাদের থেকে বের হয়ে আসেন। কোনো ষড়যন্ত্র নৌকাকে আটকাতে পারবে না।দেশের মানুষের কাছে নৌকা ছাড়া বিকল্প নেই।। শিল্পমন্ত্রী বলেন, মন্ত্রী হয়ে সারাদেশের ন্যায় নরসিংদী জেলার উন্নয়ন করেছি। এসব উন্নয়ন বিএনপি- জামায়াতের লোকজন উন্নয়ন দেখলেও আমার দলের কিছু জ্ঞানপাপী এসব উন্নয়ন দেখে না, তারা দেখবেও না। স্বাধীনতার পক্ষের শক্তি এবং তরুণ সমাজ আজ ঐক্যবদ্ধ। তরুণ সমাজ জানে কীভাবে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। নৌকার গণমিছিল উপলক্ষে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে মনোহরদী বাসস্ট্যান্ডে এসে জড়ো হয়।

 

বিকাল ৩টায় কানায় কানায় পূর্ণ হয় সভাস্থল। এ সময় নেতাকর্মীদের মিছিলে মুখর হয়ে উঠে সভা প্রাঙ্গণ। সভায় কথা হয় চালাকচর ইউনিয়নের হাফিজপুর থেকে আসা নৌকার সমর্থক কৃষক গোলাপ মিয়া সঙ্গে। তিনি বলেন, হুমায়ুন ভাই আমাদের এমপি হলেও তিনি জাতীয় নেতা। নেত্রী তাকে ভাইয়ের মতো দেখে। ওনি মন্ত্রী হওয়ার পর এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ ও মাদরাসা মন্দিরের উন্নয়ন করেছেন। তাই মুখের কথা নয় আমরা বাস্তব প্রাপ্তিতে বিশ্বাস রাখতে চাই। উপজেলার চরমান্দালিয়া থেকে আসা নৌকার আরেক সমর্থক আক্কাছ আলী বলেন, আমাদের পাশের পুরাতন ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গিয়েছিল। সেই নদী মন্ত্রী খনন করে দেওয়ায় এখন সারা বছর নদীতে পানি থাকে। সেই পানি আমরা জমিতে ব্যবহার করতে পারি। সারের কোনো অভাব হয় না। ওনার আগে অনেকে এমপি হলেও কেউ কৃষকের কথা ভাবেনি। তাই কৃষকদের বন্ধু শিল্পমন্ত্রী হুমায়ুন ভাইকে আমরা আবারও ভোট দিয়ে এমপি বানাতে চাই।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী ,যুগ্ম সাধারণ সম্পাদক মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন ও বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান সমশের জামান ভূঞা রিটন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell