সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৩
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

চট্টগ্রামে সংসদ নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণের সময় বিএনপির আহ্বায়ক সহ ১০নেতাকর্মীকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩, ২০২৪, ১০:৪০ অপরাহ্ণ
  • ২৮১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

চট্টগ্রামে সংসদ নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণের সময় বিএনপির আহ্বায়ক সহ ১০নেতাকর্মীকে আটক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণকালে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীসহ (৫৭) ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ( ৩ জানুয়ারি) সকালে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম আটক

 

অন্যরা হলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন (৪৫), মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলঅম (৩১), চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ দিনাজ (৩৬), সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু (২৭), ফজলুল করিম (২৮), ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শরিফ মাহমুদ (২৮), চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন (২০) ও বিএনপি কর্মী অলি উল্লাহ (৪৫), সাহেদ (২০)। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম নগর সংবাদ কে বলেন, সকালে উপজেলার বড়তাকিয়া বাজারে নির্বাচন বানচাল করতে লিফলেট বিতরণ, মিছিল ও গাড়ি চলাচলে বাধা দেওয়ার সময় উপজেলা বিএনপির আহবায়কসহ ১০ জনকে আটক করা হয়েছে। আটকদের ভেতর কয়েকজনের বিরুদ্ধে থানায় পূর্বেই মামলা রয়েছে। আটকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাদের আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell