রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪০
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

সুবিধা ভোগ করবেন নৌকার আর ভোট দেবেন আরেকজনকে এটা হবে না

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৫, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ
  • ১৮৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সুবিধা ভোগ করবেন নৌকার আর ভোট দেবেন আরেকজনকে এটা হবে না

নৌকায় ভোট দিলে কেন্দ্রে যান, তা না হলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই। সুবিধা ভোগ করবেন নৌকার আর ভোট দেবেন আরেকজনকে এটা হবে না। মেহেরপুর-২ আসনের সাবেক চেয়ারম্যান সহিদুল হক বিশ্বাস ও বর্তমান চেয়ারম্যান মশিউর রহমানের এমন বক্তব্যের দুটি ভিডিও ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

তার প্রতিবাদে গাংনীতে সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন। এ হুমকি সুষ্ঠু ভোটের অন্তরায় বলে দাবি করেন তিনি।

ভোট যতো এগিয়ে আসছে মেহেরপুর-২ আসনে গাংনীর উপজেলায় উত্তাপ ছড়াচ্ছে। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাবেক দুইবারের এমপি ট্রাক প্রতীকে মকবুল হোসেন ও আওয়ামী লীগের নতুন মুখ নৌকার প্রার্থী ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগরের সঙ্গে। প্রচার-প্রচারণায় পাল্টাপাল্টি বক্তব্যে প্রতিদিনই উত্তাপ ছড়াচ্ছে নেতা-কর্মীদের মাঝে। দুজন আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছে দুটি ভাগে। তাদের এমন কর্মকাণ্ডের প্রভাব পড়ছে ভোটারদের মাঝে। কেন্দ্রে গিয়ে তারা তদের ভোটটি প্রদান করতে পারবেন কিনা সেটি নিয়ে শঙ্কা রয়েছে।

সম্প্রতি আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগকালে বামন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস গণসংযোগ চলাকালীন সময়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

অপরদিকে রোববার রাতে গণসংযোগ চলাকালীন সময়ে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাকর্মীদের উপস্থিতিতে সাহারবাটি বাজারে সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান একইভাবে ভোটারদের হুমকি দেন। যেখানে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

সেখানেও ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ঘরে সিল মারতে হবে নয়তো ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেন মশিউর রহমান। এ বক্তব্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়।

এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর জানান, আমি নির্বাচনী গণসংযোগে ব্যস্ত আছি। কোনো ইউপি চেয়ারম্যান এ ধরনের বক্তব্য দিয়েছেন কিনা আমার জানা নেই। তবে একটি সংবাদ সম্মেলন হয়েছে এটি আমি শুনেছি। নির্বাচনী আইন ভঙ্গ করলে কেউ লিখিত অভিযোগ করতেই পারেন।

সহকারী রিটানিং কর্মকর্তা প্রিতম সাহা জানান, গাংনীর স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell