সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৮
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের মৌখিক পরীক্ষা ১৫-৩০ জানুয়ারি

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১২, ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ২৪১ ০৯ বার দেখা হয়েছে

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের মৌখিক পরীক্ষা ১৫-৩০ জানুয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল গত বছরের ২০ ডিসেম্বর প্রকাশ হয়। এতে নির্বাচিত হন ৯ হাজার ৩৩৭ জন। তাদের মৌখিক পরীক্ষা চলতি জানুয়ারির মাসের মধ্যেই শেষ হবে।

এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। তিনি বলেন, প্রথম ধাপের মৌখিক পরীক্ষা ১৫-৩০ জানুয়ারির মধ্যেই আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে।

সচিব আরও বলেন, নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিজ নিজ জেলায় হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধি পরীক্ষার সময় উপস্থিত থাকতে পারেন।

নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতও। তিনি বলেন, প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শুরুর জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছি। দ্রুত পরীক্ষা শুরুর তারিখ জানিয়ে দেওয়া হবে।

গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় একযোগে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী।

এদিকে, প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শেষে দ্রুত দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়া হবে। ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটি চূড়ান্ত হবে।

দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের প্রার্থীরা অংশ নেবেন পরীক্ষায়। এ ধাপে আবেদন করেছেন চার লাখ ৩৯ হাজার ৪৩৮ চাকরিপ্রার্থী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell