রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩০
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

নোয়াখালীর সুবর্ণচরে খাল থেকে পা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৯, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ২০৩ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে খাল থেকে পা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বার ইউনিয়নের মালেকের খাল থেকে ৫ সন্তানের জননী হালিমা বেগম(৪৮)নামে এক নারীর পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ।

 বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরজব্বার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরপানা উল্ল্যাহ গ্রাম থেকে নিহত নারীর বসত ঘরের পাশের খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত হালিমা চরপানা উল্ল্যাহ গ্রামের জসিম উদ্দিন এর স্ত্রী। হালিমা স্বামী পরিত্যাক্তা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা তার বসত ঘরে একাই বসবাস করতো। বিগত ১০ বছর ধরে তার স্বামী ও ছেলেরা কেউ এ বাড়িতে থাকে না। তবে ছোট ছেলে বয়ান(২৫) মায়ের দেখাশোনা করতেন। এদিকে গতকাল ১৭ জানুয়ারি বড় ছেলে শরীফ এর স্ত্রীর দায়ের করা মামলায় আদালতে হাজিরা শেষে বাড়ি ফিরে আসে বিকেলে। বাড়ি ফিরে সন্ধ্যায় পাশের একটি ঘরে রাত ৭টা পর্যন্ত আড্ডা শেষে একটা কল পেয়ে তার বসত ঘরে ফিরে আসে। তারপর সকালে স্থানীয়রা তার হাত পা বাঁধা অবস্থায় তার বসতঘরের পাশে মালেকের খালে তার লাশ দেখে থানা পুলিশে খবর দেয়।
 তার বড় ছেলে শরীফ জানায়, আমি এ বাড়িতে থাকি না। আমি আমার মায়ের মৃত্যুর খবর শুনে আসছি।গতকাল আমার স্ত্রীর দায়ের করা মামলায় আমার মা সহ আদালতে হাজিরা দিয়েছি। হাজিরা দিয়ে আমি জেলা শহরে অবস্থা করি। মা বাড়ি চলে আসে। পুলিশ জানায়, স্থানীয়রা খালে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে হাত পা বাঁধা অবস্থায় হালিমার লাশ উদ্ধার করে। লাশের প্রাথমিক তদন্তে হাত পা বাঁধা, শরীরে জখম ও মুখ রক্তাক্ত বাম চোখ থেতলানো ছিল।
 এঘটনায় পিবি আই ও অতিরিক্ত পুলিশ সুপার মোতাছিম বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
চরজব্বর থানার পরিদর্শক( তদন্ত) জয়নাল আবেদিন জানান, এটি একটি হত্যা কান্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell