সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৬
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(২) অনুযায়ী উপদেষ্টাদের দায়িত্ব দিয়েছেন।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২১, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

 

 

প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(২) অনুযায়ী উপদেষ্টাদের দায়িত্ব দিয়েছেন

রোববার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(২) অনুযায়ী উপদেষ্টাদের দায়িত্ব দিয়েছেন।

ড. মসিউর রহমানকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা, ড. গওহর রিজভীকে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা, সালমান ফজলুর (এফ) রহমানকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন।

১১ জানুয়ারি ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর (এফ) রহমান, ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে উপদেষ্টা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলেও এতে জানানো হয়। তবে ১৮ জানুয়ারি আরেক প্রজ্ঞাপনে সালমান ফজলুর (এফ) রহমানকে অবৈতনিক উপদেষ্টা করা হয়।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়কে তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা (অবৈতনিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell