শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫১
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

প্রেমের পর মৌলভী ডেকে বিয়ে, কাবিননামা না করায় ধর্ষণ মামলায় কারাগারে আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২২, ২০২৪, ৬:৩০ পূর্বাহ্ণ
  • ১৯৭ ০৯ বার দেখা হয়েছে

 

প্রেমের করে মৌলভী ডেকে বিয়ে, কাবিননামা না করায় ধর্ষণ মামলায় কারাগারে আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন

রোববার (২১ জানুয়ারি) কিশোরগঞ্জ ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রেজাউল করিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে আব্দুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করেন।

আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বাজিতপুর উপজেলার এক নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে মামুনের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ৫ মার্চ বিকেলে আব্দুল্লাহ আল মামুন তার বাড়িতে গিয়ে একা পেয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। এরপর মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন মামুন। মেয়েটি বিয়ের কথা বললে মামুন একদিন মৌলভি ডেকে বিয়ে করেন। তবে এ বিয়ের কোনো কাবিননামা বা লিখিত দলিল নেই। বিয়ের কাবিন করতে বললে মামুন তালবাহানা শুরু করেন এবং তাকে খারাপ মেয়ে বলে গালিগালাজ করতে থাকেন। পরে বাধ্য হয়ে মেয়েটি গত বছরের ২১ মে কিশোরগঞ্জ আদালতে ধর্ষণ মামলা করেন। আদালত থেকে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। এ মামলায় দীর্ঘদিন তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রোববার (২১ জানুয়ারি) মামুন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন।

কিশোরগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell