রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১৬
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

প্রতারণা মামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শককে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৩, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ
  • ১৪৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

প্রতারণা মামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শককে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারণা মামলায় মাহবুব শরীফ (৪২) নামে এক পরিবার পরিকল্পনা পরিদর্শককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মাহবুব একই এলাকার নাজির হোসেনের ছেলে। তিনি সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

মামলার বাদী শামিমা হক জানান, তারা দুজন সদর উপজেলার স্বাস্থ্য বিভাগে ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক হিসেবে চাকরি করেন। একই স্থানে কাজের সুবাদে দুজনের মধ্যে ভাল সম্পর্ক হয়ে উঠে। একসময় মাহবুব তাকে গরুর ব্যবসার অংশীদার হতে প্রস্তাব দেন। পরে শামিমার কাছ থেকে ব্যাবসার জন্য স্টাম্প ও চেকের মাধ্যমে ২০ লাখ টাকা নেন মাহবুব। তারপর থেকে ব্যবসার লাভ কিংবা মূল টাকা ফেরত দেয়নি মাহবুব। টাকা উদ্ধার না করতে পেরে ২০ নভেম্বর মাহবুবের বিরুদ্ধে প্রতারণা মামলা করেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন নগরসংবাদ কে বলেন, মাহবুব শরীফের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট পেয়ে অভিযান চালিয়ে মাহবুবকে গ্রেফতার করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell