মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৮
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

বিশ্বরোড থেকে পুলিশের পোশাক পরে সৌদি আরব ফেরত প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতি

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৩, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ
  • ২৩৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

বিশ্বরোড থেকে পুলিশের পোশাক পরে সৌদি আরব ফেরত প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতি

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার তারাব পৌরসভার তারাব বিশ্বরোড গোলচত্বর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির শিকার ফাহিমা ও তার ছেলে আব্দুল্লাহ চাঁদপুর জেলার কচুয়া ইউনিয়নের নোয়াগাঁও এলাকার বাসিন্দা।

ডাকাতির শিকার ফাহিমা বলেন, আমি আমার ছেলে এবং আমাকে রিসিভ করতে আসা আমার শাশুড়ি, ননদ ও মামাশ্বশুরসহ সবাই মিলে একটি প্রাইভেটকারে করে ঢাকা এয়ারপোর্ট থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা হই। ডেমরা সুলতানা কামাল সেতু পার হয়ে আমরা যখন তারাব বিশ্বরোড গোলচত্বরের কাছাকাছি আসি তখন পুলিশের পোশাক পরিহিত ৭-৮ জন লোক একটি সাদা মাইক্রোবাস থেকে নেমে আসে এবং আমাদের গতিরোধ করে। তারা গাড়ি ও পাসপোর্ট চেক করার কথা বলে আমার টলিব্যাগ, লাগেজ, ভ্যানিটিব্যাগ ও হাতব্যাগ ছিনিয়ে নেয়। বিভিন্ন চাপ প্রয়োগ ও ভয় দেখিয়ে আমার থেকে ৮ ভরি সমপরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেছি।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক শাহা বলেন, ভুক্তভোগী ফাহিমা বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell