শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৩
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

কাঁচপুর এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৫, ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ণ
  • ১৮৮ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ কাঁচপুর এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে  ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যবসায়ীর নাম মো. ওমর ফারুক খান (৪৫)। তিনি ইলেকট্রনিক পণ্যের ডিলার ছিলেন।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন ওমর ফারুক। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান।

নিহতের ভাই রফিকুল ইসলাম খান বলেন, আমার ভাই ইলেকট্রনিক পণ্যের ডিলার ছিলেন। আজ দুপুরের বাসে করে বাসায় ফেরার পথে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাকে কিছু খাইয়ে অচেতন করে সবকিছু নিয়ে যায়। পরে বাসে অচেতন অবস্থায় পড়ে থাকলে আমাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

ব্যবসায়ী মো. ওমর ফারুক খান নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর এলাকার আহমেদ আলী খানের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell