রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৪
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

ঝালকাঠিতে স্বামী ও সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল তরুণী

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩০, ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ
  • ১৭২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ঝালকাঠিতে স্বামী ও সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল তরুণী

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি সদর থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঝালকাঠি সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা ওই তরুণী। তার একটি শিশু সন্তানও রয়েছে। সম্প্রতি একই গ্রামের শামীম নামের এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে স্বামী ও সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তিনি। এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। পুলিশ প্রেমিক শামীম ও তরুণীকে সদর উপজেলার নথুল্লাবাদ এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যায়।

ঝালকাঠি সদর থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিষপান করেছেন এক তরুণী। পরে হাসপাতালে নিয়ে ওয়াশ করে বিষমুক্ত করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

থানায় নারী ও শিশু ডেস্কে রাখা হয় তরুণীকে, আর হাজতখানায় রাখা হয় শামীমকে। শামীমকে রেখে স্বামীর সঙ্গে যেতে ওই তরুণীকে পরিবার ও পুলিশ চাপ প্রয়োগ করে। এসময় তরুণী তার সঙ্গে থাকা বিষের বোতল বের করে পান করেন। পরে পুলিশ দ্রুত তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওয়াশ করে বিষ বের করে ফেলেন। এতে প্রাণে বেঁচে যান ওই তরুণী।

ওই তরুণী বলেন, ‘আমি শামীমকে ভালোবাসি। তার সঙ্গেই যেতে চাই। এছাড়া আমার কোনো কথা নেই।’

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে শামীম নামের এক যুবক ও তরুণীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে থানার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ওই তরুণীকে ওয়াশ করে বিষ বের করে ফেলা হয়েছে। আপাতত তিনি সুস্থ আছেন। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell