রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৬
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

আমরা জ্ঞান অর্জন করে জ্ঞান দিয়ে যুদ্ধ করতে চাই।’-শিক্ষার্থীদের ডিএমপি কমিশনার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩১, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ
  • ১৯৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আমরা জ্ঞান অর্জন করে জ্ঞান দিয়ে যুদ্ধ করতে চাই।’-শিক্ষার্থীদের ডিএমপি কমিশনার

বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চকলেট বিতরণ উৎসবে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতাযুদ্ধের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় আক্রমণ করেছিল। সেই সময় আমাদের আজকের প্রধান অতিথি (স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল) তার রাজনৈতিক সহকর্মীদের নিয়ে ফার্মগেটে পাকিস্তানি সেনাবাহিনীকে ব্যারিকেড দিয়েছিলেন। যাতে পাকিস্তানি সেনাবাহিনী যেতে না পারে এবং বাঙালিদের মারতে না পারে। সে সময় পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আমাদের আজকের এ প্রধান অতিথি।

ডিএমপি কমিশনার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তখন বাঙালি ছাত্র সমাজ, জনতা, শ্রমিক সবাই একসঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘তোমরাও কী যুদ্ধ করতে চাও না? তোমরাও কী মন্ত্রীর মতো হতে চাও না? তাহলে তোমাদের জ্ঞান দিয়ে যুদ্ধ করতে হবে। মন্ত্রী অস্ত্র দিয়ে যুদ্ধ করেছেন। আমরা জ্ঞান অর্জন করে জ্ঞান দিয়ে যুদ্ধ করতে চাই।’

আমাদের মন্ত্রী যেমন পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলেন আমাদের আজকের শিক্ষার্থীরা জ্ঞান দিয়ে যুদ্ধ করবো। বেশি বেশি জ্ঞান অর্জন করবো, সবকিছু সম্পর্কে জানবো। আমাদের যুদ্ধটা হবে অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। এভাবেই আমরা অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ করবো এবং আরও সুন্দরভাবে আমাদের বাংলাদেশ গড়ে তুলবো।

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ১৯৪১ সালের মধ্যে হবে উন্নত দেশ। মানে কী? মানে ইউরোপ যুক্তরাষ্ট্রের মতো দেশ। আমাদের প্রধানমন্ত্রী উন্নত দেশ গড়ার লক্ষ্যে সেভাবেই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell