রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৮
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাকা গুলি মহড়া করে দুর্বৃত্তরা।।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ
  • ২৫৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাকা গুলি মহড়া করে দুর্বৃত্তরা।।

কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা নগরীতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়ে মহড়া দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে তারা। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ৭নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর খলিফা বাড়ির সামনে থেমে থেমে মহড়া দেওয়া হয়। এ ঘটনার একাধিক ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, শটগান, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমানের কার্যালয়ের সামনে মহড়া দিচ্ছে একদল দুর্বৃত্ত। তারা ফাঁকা গুলি ছুড়ছে।

 

এ সময় তাদের কয়েক রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়। এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ বিষয়ে ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান নগর সংবাদ কে বলেন, বিকেলে হঠাৎ একদল অস্ত্রধারী আমার কার্যালয়ের সামনে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ পর্যায়ে তারা আমার বাড়িতে হামলা চালায়। কী কারণে হামলা করেছে এ ব্যাপারে আমি অবগত নয়। এ ঘটনায় এলাকায় নারী-শিশুসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমি ঘটনার বিচার দাবি করছি। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell