সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৯
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

কাশীপুরে গ্যাসের বিস্ফোরণে ১৪ জন দগ্ধ হওয়ার ঘটনায়,তদন্ত কমিটি গঠন

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৯, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ
  • ২৬৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

কাশীপুরে গ্যাসের বিস্ফোরণে ১৪ জন দগ্ধ হওয়ার ঘটনায়,তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে রপ্তানিমুখী পোশাক কারখানা ক্রোনি অ্যাপারেলসে গ্যাসের বিস্ফোরণে ১৪ জন দগ্ধ হওয়ার ঘটনায় শ্রম মন্ত্রণালয় ও জেলা প্রশাসন থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা তদন্ত কমিটির সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসন, তিতাস কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও কলকারখানা অধিদপ্তরের সমন্বয়ে গঠিত হয়েছে এই তদন্ত কমিটি।

ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মামুনুর রশিদ, ফায়ার সার্ভিসের জেলা উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ, তিতাসের ফতুল্লা জোনের ব্যবস্থাপক মো. মুশিউর রহমান ও জেলা কলকারখানা অধিদপ্তরের পরিদর্শক সহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলা সদরের ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনয়নের হাটখোলা এলাকায় ক্রোনি অ্যাপারেলসে তিতাসের গ্যাস সংযোগস্থলে বিস্ফোরণে ১৪ জন দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell