শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩২
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর শিক্ষার্থীদের নবীন বরন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১১, ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ণ
  • ২৫৭ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর শিক্ষার্থীদের নবীন বরন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি- নাঃগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলীতে অবস্হিত নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, স্কিল কম্পিটিশন, শ্রেষ্ঠ শিক্ষক, স্টাফদের মধ্যে পুরস্কার বিতরণ , নতুন শিক্ষার্থীদের নবীন বরন এবং দ্বৈত সনদায়ন প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুয়ারী রোজ শনিবার সকাল ৯টায় শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ভকেশনাল) ও যুগ্মসচিব,কারিগরি শিক্ষা অধিদপ্তরের মোঃ সালাহউদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ( শিক্ষা শাখা,আইসিটি শাখা) ইলোরা ইয়াসমিন , অতিঃ পুলিশ সুপার এস, এম জহিরুল হক ,নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর শস্পা সাহা, ইকুইপমেন্ট অফিসার, সেট্রাল স্টোর কাম সার্ভিস ওয়ার্কশপ, নারায়ণগঞ্জ এর মোঃ রুহুল আমিন। অভিভাবক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম নীট গার্মেন্টস লিঃ এর জি,এম রবিউল আলম বাদল, নারায়গঞ্জ জেলা ডেপুটি কমান্ডার এডভোকেট নূরুল হুদা, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন এর সভাপতি আলহাজ্ব শাহ আলম, বাইতুল মামুর জামে মসজিদ এর সভাপতি এডভোকেট শাহজাহান মোড়ল, সম্মিলিত নাট্য কর্মী জোট নারায়ণগঞ্জ এর সভাপতি মোঃ শাহজাহান, আনোয়ারা গ্রুপ এর জি,এম রবিউল ও সমাজ সেবক ইয়াসিন মিয়া, ।

Open photo

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাহাবুব হায়দার। শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় দিয়ে ও নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়। বরন শেষে উপস্থিত অতিথিগন তাদের বক্তব্যে শিক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক উপদেশ দেন এবং প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি শ্রদ্ধারেখে শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন।অভিভাবকদের পক্ষ থেকে ডিপ্লোমা কোর্স করার দাবি জানান। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের ও স্কিল কম্পিটিশনদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও স্টাফদের মাঝে বিজয়ী পুরস্কার তুলে দেয়া হয়। আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে সম্মিলিত নাট্য কর্মী জোট নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে এক মনোজ্ঞ সংঙ্গীত পরিবেশন করেন শহর বাউল শিল্পী জনও তার দল । এ আয়োজনে স্কুল ও কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শশাংক চক্রবর্তী ও জহুরা বিনতে আবেদীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell