বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৮
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী।

ছাতকের দুই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৮, ২০২১, ১১:৪৩ অপরাহ্ণ
  • ৩৫১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।  সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবার (৮ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়ারাই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা ও সিংচাপইড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্বতা বজায় রেখে শপথ গ্রহণ অনুষ্ঠানে সুনামগঞ্জের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ জাকির হোসেন সহ কর্মকর্তা ও দুই চেয়ারম্যানের শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২৯ জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠানের নির্ধারিত তারিখ থাকলেও করোনা মহামারীর কারণে তা পিছিয়ে রবিবার এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশে ইউপি নির্বাচনের প্রথম ধাপে সিলেট বিভাগের দু’টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নোয়ারাই ইউনিয়নে দেওয়ান পীর আব্দুল খালেক রাজা ও সিংচাপইড় ইউনিয়নে সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল চেয়ারম্যান নির্বাচিত হন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell